1. live@www.bhuluapratidin.com : - : Bhulua Pratidin
  2. VRd9gee4zfDTdN@gmail.com : VRd9gee4zfDTdN :
  3. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৯ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম ধরা রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর How to Turn Off GamStop A Practical Self-Exclusion Lift সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যবিমা ছাড়া যুক্তরাষ্ট্রে চিকিৎসা খরচের বিস্তারিত ‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’ জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার আগে বিমানটির কিছু অংশ ভেঙে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্তকারী সংস্থা।

রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে গ্রিনএকরস শহরের ক্রেস্টহেভেন আবাসিক এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে সাত যাত্রী ও দুইজন ক্রু ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) সদস্য টম চ্যাপম্যান জানান, উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার আগেই এর কিছু অংশ ভেঙে যাওয়ার আলামত পাওয়া গেছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে আবহাওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

নিহতদের মধ্যে ছিলেন অ্যাডাম রবিনসন ও হেলেন শার্প দম্পতি এবং তাদের দুই সন্তান—চার বছর বয়সী এমা ও দুই বছর বয়সী চার্লি। এছাড়া র‍্যাচেল রিড, চারমি ফেয়ার ও আনিতা মারিয়া সেতিনার মৃত্যু হয়েছে। উড়োজাহাজটির সহকারী চালক ছিলেন ২০ বছর বয়সী নাথালিয়া ফিলগেইরাস। দুইজন ক্রুর মধ্যে অপরজনের পরিচয় প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়নি।

দুর্ঘটনার আগে বিমান থেকে জরুরি বিপৎসংকেত পাঠানো হয়েছিল। নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে কথোপকথনে এক নারী দ্রুত নিচে নেমে যাওয়ার কথা জানান। তিনি বিমানটির উচ্চতা বাড়ানোর অনুরোধও করেছিলেন। নিয়ন্ত্রণকক্ষ থেকে অনুমতি পাওয়ার ৩০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে বিমানটি নিচে নামতে শুরু করে এবং জরুরি সংকেত পাঠায়।

টেক্সাসের অস্টিন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বিমানটির বাহামার নর্থ এলিউথেরা যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর ধ্বংসাবশেষের আশপাশের প্রায় ৭৭টি ভ্রাম্যমাণ বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এতে প্রায় ৬০০ মানুষ ঘরছাড়া হয়েছেন। তারা কবে বাড়িতে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়।

বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বারডিয়ার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: এনবিসি নিউজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট