1. live@www.bhuluapratidin.com : - : Bhulua Pratidin
  2. VRd9gee4zfDTdN@gmail.com : VRd9gee4zfDTdN :
  3. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৯ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম ধরা রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর How to Turn Off GamStop A Practical Self-Exclusion Lift সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যবিমা ছাড়া যুক্তরাষ্ট্রে চিকিৎসা খরচের বিস্তারিত ‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’ জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী

শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে মুখ খুলল ভারত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

জুলাই গণ–অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিতর্কিত ওই ভার্চ্যুয়াল অনুষ্ঠানটির আয়োজন করেছিল একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা; এর সঙ্গে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, বেসরকারি কোনো ফোরামে কোনো ব্যক্তির মতামত প্রকাশকে ভারত সরকার সরাসরি সমর্থন করে না। সম্পূর্ণ ঘটনাটিকে একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বাধীন উদ্যোগ হিসেবেই দেখছে নয়াদিল্লি।

এদিকে একই দিন সকালে আদালতের নির্দেশনা তুলে ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচারের বিষয়ে দেশীয় গণমাধ্যমকে সতর্ক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, উচ্চ আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য উপদেষ্টা বলেন, বিচারালয়ের আদেশ অমান্য করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং পরে তা প্রকাশ বা সম্প্রচার করে, তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা হলেও আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। কারও আপত্তি থাকলে তিনি আদালতে গিয়ে সেই স্থগিতাদেশের চ্যালেঞ্জ করতে পারেন, তবে বিদ্যমান আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট