1. live@www.bhuluapratidin.com : - : - -
  2. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঋণ করে হামের চিকিৎসা করেছে ৮৯ ভাগ অতিদরিদ্র পরিবার: জরিপ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব গ্যাস সংকট কাটছে না, চুলা থেকে শিল্পকারখানা সর্বত্র ভোগান্তি সেতুর অভাবে ভোগান্তিতে ধামরাইয়ের ৩০ গ্রামের বাসিন্দারা জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রিয়ালিটি শো ‘লকআপ ২’ থেকে বিদায় নেওয়ার পরও আলোচনায় রয়েছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী। এবার ক্যারিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের মুখোমুখি হওয়ার এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। অভিযোগ করেছেন, বিনোদন অঙ্গনের এক প্রভাবশালী ব্যক্তি অর্থের বিনিময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ক্যারিয়ারের শুরুতে একটি বিউটি পেজেন্টে অংশ নিতে ১ থেকে ২ লাখ রুপির প্রয়োজন ছিল আকাঙ্ক্ষার। পোশাক, প্রশিক্ষণসহ বিভিন্ন খরচ বহনের সামর্থ্য তার পরিবারের না থাকায় পেজেন্ট অঙ্গনের পরিচিত এক ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চান তিনি।

আকাঙ্ক্ষার দাবি, অর্থের বিনিময়ে কয়েক মাস ওই ব্যক্তির প্রতিষ্ঠানে কাজ করতেও রাজি ছিলেন তিনি। পরে ওই ব্যক্তি তাকে নিজের বাসায় ডেকে পাঠান। আগেও সেখানে যাওয়ার অভিজ্ঞতা থাকায় কোনো সন্দেহ না করেই তিনি সেখানে যান।

অভিনেত্রীর ভাষ্য, বাসায় পৌঁছানোর পর ওই ব্যক্তি প্রথমে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। তিনি বাধা দিলে জোর করে ধরে ফেলেন। পরে ওই ব্যক্তি তাকে বলেন, আগে তার কাছে এলে তিনি ইন্ডাস্ট্রিতে আরও বড় হতে পারতেন।

এরপর অর্থের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ করেন আকাঙ্ক্ষা। তার দাবি, শুধু সম্পর্কের প্রস্তাবই নয়, মাসে কতবার শারীরিক সম্পর্ক করতে হবে সেটিও শর্ত হিসেবে জানানো হয়েছিল।

প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অভিযুক্ত ব্যক্তি তাকে সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হতে হবে বলেও মন্তব্য করেছিলেন বলে জানান আকাঙ্ক্ষা। তবে সেই সিদ্ধান্ত নিয়ে তার কোনো আফসোস নেই বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, কয়েক মাসের মধ্যেই একটি বড় শোয়ে সুযোগ পান এবং পরে নিজের পরিশ্রমে সফলতা অর্জন করেন।

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি আকাঙ্ক্ষা চৌধুরী। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্যও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট