1. live@www.bhuluapratidin.com : - : - -
  2. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: মির্জা ফখরুল হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসে সাম্প্রদায়িক সহিংসতার ২৫৭ ঘটনায় ৪৪ জন নিহত জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী  আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মজুরি সংকটে কৃষকের পাশে আনসার-ভিডিপি, কেটে দিল পাট

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

শ্রমিকের উচ্চ মজুরির কারণে পাকা পাট কাটতে না পেরে চরম দুশ্চিন্তায় ছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার প্রান্তিক কৃষক মো. আলতাফ বিশ্বাস। এমন সংকটে পড়া এক দরিদ্র কৃষকের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালো শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি। স্বেচ্ছাশ্রমে দিনভর কাজ করে তার জমির পাট কেটে দিয়েছেন আনসার-ভিডিপির সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে শুরু করে দিনব্যাপী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৪নং শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শ্রমিকের তীব্র সংকট এবং উচ্চ মজুরির কারণে অনেক কৃষকই সময়মতো পাট কাটতে হিমশিম খাচ্ছেন। সেই পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতার কারণে আলতাফ বিশ্বাসও শ্রমিক নিয়োগ দিতে পারেননি। ফলে জমিতে পাকা পাট নষ্ট হওয়ার উপক্রম হয়।

আনসার-ভিডিপির ভাইয়েরা বিনা পারিশ্রমিকে আমার পাট কেটে দিয়েছে। তাদের এই সহযোগিতা আমি জীবনেও ভুলব না। আনসার-ভিডিপির এ মানবিক উদ্যোগে কৃষকের পরিবারে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মাঝেও প্রশংসার জোয়ার বইছে।

ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম বলেন, জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন ও উপজেলা কর্মকর্তা রিনা খাতুনের নির্দেশে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আনসার-ভিডিপি সবসময় জনগণের সেবায় নিয়োজিত।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বলেন, কৃষক মৌখিকভাবে অফিসে এসে সমস্যার কথা জানান। জেলা কমান্ড্যান্টের নির্দেশে উপজেলা প্রশিক্ষক সুজন মিত্রসহ আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট