1. live@www.bhuluapratidin.com : - : Bhulua Pratidin
  2. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বেগমগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

বেগমগঞ্জের চারটি ইউনিয়নের প্রায় আড়াই লাখ সাধারণ মানুষের জীবনমান নিরাপত্তায় এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা গোপালপুর বাংলা বাজারের সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলায় এই অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন উদ্বোধন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এন.এম নাসিরুদ্দিন।

এই সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুসজ্জামন, উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ দাস, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপির নেতা মোহাম্মদ কামাল হোসেন সহ  চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, গোপালপুর, আমান উল্যাপুর, আলাইয়াপুর ও জিরতলি ইউনিয়নে মাদক ইভটিজিং, কিশোর গ্যাং সহ অসংখ্য হামলা নির্যাতন বেড়ে যাওয়া জেলা পুলিশ এর পক্ষ থেকে এই অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আশা পর্যন্ত পুলিশের কার্যক্রম চলমান থাকবেন বলে জানা তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট