1. live@www.bhuluapratidin.com : - : Bhulua Pratidin
  2. VRd9gee4zfDTdN@gmail.com : VRd9gee4zfDTdN :
  3. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৯ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম ধরা রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর How to Turn Off GamStop A Practical Self-Exclusion Lift সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যবিমা ছাড়া যুক্তরাষ্ট্রে চিকিৎসা খরচের বিস্তারিত ‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’ জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী

সুবর্ণচরে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানা উল্যাহ সড়ক নির্মাণের দাবিতে হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন কয়েক শতাধিক এলাকাবাসী।

১৪ই আগস্ট (শুক্রবার) সকালে চরপানা উল্যাহ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন সড়কটির ভোগান্তিতে থাকা নারী-পুরুষ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক ভুক্তভোগী। এ সময় তারা হাঁটুপানিতে দাঁড়িয়ে সড়কটি দ্রুত সংস্কার ও নির্মাণের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে বুক পরিমান পানি জমে যায়। এতে শিক্ষার্থী, পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়, এ সড়কেই জুলাই যোদ্ধা হাসানের বাড়ি অবস্থিত সড়কটি হাসানের নামে নির্মাণ করার কথা থাকলে এখনো কোন উদ্যােগ নেয়া হয়নি৷

মানববন্ধনে বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম, আতিকুর রহমান বাদশা, লোকমান হায়দার, হাসান পটোয়ারী,মনির হোসেন, মরিয়ম, নুর নবী, নার্গিস, হানিফ মোল্লা, শামীম হোসেন, নুহিন আক্তার, সুফিয়া বেগম, বিবি মহিমা সহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত চরপানা উল্যাহ সড়কের উন্নয়নকাজ শুরু করে এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ নিরসনের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট