1. live@www.bhuluapratidin.com : - : - -
  2. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব গ্যাস সংকট কাটছে না, চুলা থেকে শিল্পকারখানা সর্বত্র ভোগান্তি সেতুর অভাবে ভোগান্তিতে ধামরাইয়ের ৩০ গ্রামের বাসিন্দারা জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি প্রকাশ, প্রতিপক্ষ কারা?

লোভ দেখিয়ে শিশুকে আখক্ষেতে নিয়ে গেলেন রাশেদ, অতঃপর…

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রাশেদ ইসলাম (২০) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

জানা গেছে, রোববার (২৬ জুলাই) বিকেলে ওই শিশু নিজ বাড়িসংলগ্ন টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে তাকে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নদীর পূর্ব পাড়ের একটি আখক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত রাশেদ তাকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যান। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মা ও প্রতিবেশীদের কাছে পুরো ঘটনা জানায়। পরে সোমবার (২৭ জুলাই) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় গিয়ে মামলা করেন।

মামলার পর ভুক্তভোগী শিশুটিকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক মো. মাহবুব উল ইসলাম ভুক্তভোগীর জবানবন্দি লিপিবদ্ধ করেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি মো. রাশেদ ইসলাম আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট