1. live@www.bhuluapratidin.com : - : - -
  2. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব গ্যাস সংকট কাটছে না, চুলা থেকে শিল্পকারখানা সর্বত্র ভোগান্তি সেতুর অভাবে ভোগান্তিতে ধামরাইয়ের ৩০ গ্রামের বাসিন্দারা জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি প্রকাশ, প্রতিপক্ষ কারা?

যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, কী বললেন?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

তৃণমূলের নেতাকর্মীদের বিপদে-আপদে খোঁজ নেওয়া এবং তাদের আগলে রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সেই ধারাবাহিতায় এবার অসুস্থ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শারীরিক অবস্থার খোঁজ নিতে সরাসরি যোগাযোগ করেছেন দলের এই শীর্ষ নেতা। যা মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন এক আবেগের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক আবেগঘন বার্তায় নয়ন জানান, একটি ফোন কলেই বদলে যায় তার সকালটা। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার পর ওপাশ থেকে ভেসে আসে চিরচেনা সেই স্নেহভরা কণ্ঠ। রক্তে ইনফেকশন এবং প্লাটিলেট কমে যাওয়ায় নয়নের শারীরিক অবস্থার অবনতির কথা শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে তাকে যথাযথ চিকিৎসা ও সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন তিনি।

ফেসবুক পোস্টে নয়ন লেখেন, আমি আপ্লুত, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর অসুস্থতার খোঁজ খবর তিনি নিলেন। এ ছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দিলেন। আমাদের সৌভাগ্য আমরা তার মতো মহান নেতা পেয়েছি। আপনারা জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন, তিনি সবাইকে আগলে রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট