1. live@www.bhuluapratidin.com : - : Bhulua Pratidin
  2. VRd9gee4zfDTdN@gmail.com : VRd9gee4zfDTdN :
  3. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৯ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম ধরা রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর How to Turn Off GamStop A Practical Self-Exclusion Lift সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যবিমা ছাড়া যুক্তরাষ্ট্রে চিকিৎসা খরচের বিস্তারিত ‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’ জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী

কনডম ব্যবহারে আগ্রহ নেই ৯৭% নারী ও ৮৭% পুরুষের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

বিশ্বের অনেক দেশেই পুরুষরা কনডম ব্যবহারে আগ্রহী নয়। তেমনই ভারত। দেশটির ২০ থেকে ২৪ বছর বয়সী যে সকল পুরুষরা নিয়মিত যৌন সম্পর্কে লিপ্ত তাদের ৮০ শতাংশই কনডম ব্যবহার করেন না। বিপরীতে মহিলাদের ক্ষেত্রে মাত্র ৩ শতাংশ মহিলা কনডম ব্যবহারে ইচ্ছুক। সম্প্রতি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।

বিশ্বের বিভিন্ন দেশে কয়েক বছর ধরে ‘কনডমোলজি’র সমীক্ষা চলছে। তবে ভারতে এবারই প্রথম। আর সেই সমীক্ষাতেই ভারতীয়দের কনডম ব্যবহারের বিষয়ে বেশ কিছু তথ্য এসেছে।

‘কনডমোলজি কী? : কনজিউমার, কনডম অ্যান্ড সাইকোলজি- এই শব্দত্রয়কে সংক্ষিপ্ত করেই বানানো হয়েছে ‘কনডমোলজি’। কনডম মার্কেটের একটি অংশীদার এবং তাদের সহযোগী কোম্পানিগুলো একত্রে ‘কনডম অ্যালায়েন্স’ নামে একটি টিম করেছে। এই টিম কনডম ব্যবহারের বিষয়ে সমীক্ষা চালানোর পর পরিসংখ্যান প্রকাশ করেছে।

জনসংখ্যা নিয়ন্ত্রণ, অবাঞ্ছিত গর্ভধারণ এড়ানো ও সুস্থ যৌন-স্বাস্থ্য বজায় রাখার জন্য কনডম ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ভারতের মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশেরই বয়স ২৪ বা তার নীচে। অথচ বিশাল জনবহুল এ দেশটিতে কনডম ব্যবহারের উৎসাহ একদম তলানিতে।

সমীক্ষা থেকে যেসব তথ্য উঠে এসেছে :

২০-২৪ বছরের মধ্যে যেসকল পুরুষরা যৌন সম্পর্কে লিপ্ত হন তাদের ৮০ শতাংশই শেষ বার শারীরিক সম্পর্কের সময় কনডম ব্যবহার করেননি। ভারতে কনডম ব্যবহারের হার মাত্র ৫ দশমিক ৬ শতাংশ। দেশটিতে সামাজিক ভাবধারা এবং নীতি-নৈতিকতার কারণে কনডম ব্যবহারের হার এত তলানিতে। বিয়ের আগে সহবাসের সময় মাত্র ২৭ শতাংশ পুরুষ এবং ৭ শতাংশ মহিলা কনডম ব্যবহার করেছেন।
মাত্র ১৩ শতাংশ পুরুষ এবং ৩ শতাংশ মহিলা যৌন সম্পর্কে সব সময় কনডম ব্যবহারে আগ্রহী। (৮৭ শতাংশ পুরুষ এবং ৯৭ শতাংশ মহিলা কনডম ব্যবহারে আগ্রহী নয়)।

ভারতে সরকারিভাবে যৌন-স্বাস্থ্য এবং কনডম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচার চালানোর পরও গত কয়েক বছরে কনডম বিক্রির হার মাত্র ২ শতাংশ বেড়েছে।
২০১৪-১৫ সালে দেয়া ‘ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৪’র (এনএফএইচএস ৪) তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, যৌনতা সম্পৃক্ত প্রশ্নে পশ্চিমা দেশের যুবক-যুবতীর সঙ্গে ভারতের যুবক-যুবতীদের মধ্যে বিশাল সাংস্কৃতিক ও সামাজিক পার্থক্য রয়েছে। তবে এর জন্য সচেতনতাকেই দায়ী করা হয়েছে। কনডম কখন, কিভাবে ব্যবহার করতে হয় এবং সংকোচমুক্ত হয়ে কনডম কেনার বিষয়ে তাদের কোনো ধারণা না থাকায় ভারতের এই অবস্থা বলে দাবি করা হয়েছে কনডমোলজির প্রতিবেদনে।

সূত্র : আনন্দবাজার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট